| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 15-03-2026 ইং
  • 13153 বার পঠিত
শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন
ছবির ক্যাপশন: শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন  


মানজুর হোসাইন


শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৪ মার্চ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন যৌথভাবে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া) ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার। 


উদ্বোধনী বক্তব্যে  নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শিবপুরকে পরিচ্ছন্ন রাখা আমাদের ঈমানী দায়িত্ব। আর আজ থেকে শুরু হলো সেই পরিচ্ছন্নতার অভিযান। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর আমি এ কাজে শিবপুরের সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করছি। 

এ সময় আরো উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, 

কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগন,উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম  শফিক মৃধা,সদস্য সচিব সুমন মুন্সি, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা,শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ